কলকাতা, ২১ জুলাই (হি.স.): সপ্তাহের প্রথমদিনেই বেশ কিছুটা বাড়লো সোনার দাম। সোমবার দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৯১,৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১,০০,৩০০ টাকা। পাশাপাশি ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ৭৫,২৪০ টাকা। বেড়েছে রুপোর দামও। ১ কেজি রুপোর দাম হয়েছে ১,১৬,০০০ টাকা।
এদিকে সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৯১,৮০০ টাকা। হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯১,৮০০ টাকা। মুম্বইয়েও দাম একই। অন্যদিকে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,০০,৩০০ টাকা। হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১,০০,১৫০ টাকা।
উল্লেখ্য, সোনার দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে। এগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল আন্তর্জাতিক বাজার, ট্রেড সম্পর্ক, শুল্ক, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ইকুইটি, বন্ড, মার্কিন ডলার -সহ একাধিক মার্কেট এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির হার। এই বিষয়গুলির জেরে সোনার দামে ওঠানামা দেখা যায়।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
