মস্কো, ২০ জুলাই (হি.স.): প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পর পর তিনটি শক্তিশালী ভূমিকম্প। যার জেরে রবিবার সুনামি সতর্কতা জারি হল রাশিয়ায়। পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের একই এলাকায় শক্তিশালী ভূমিকম্প তিনটি অনুভূত হয়। এর উৎসস্থল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-র তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, এদিনের সবথেকে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৭.৫।
তার আগে আরও দু’বার কেঁপে উঠেছিল ওই এলাকা। মাত্রা ছিল যথাক্রমে ৬.৭ এবং ৫.০। কিন্তু তখন কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি। পরে ৭.৫ মাত্রার কম্পন অনুভূত হওয়ার পরই সুনামির সতর্কতা জারি করা হয়।
—————
হিন্দুস্থান সমাচার / রাকেশ
