কলকাতা, ১৮ জুলাই (হি.স.) : রজার মাইকেল হামফ্রে বিন্নি। জন্ম: ১৯ জুলাই ১৯৫৫। তিনি একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং ১৯৮৫ সালের ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। দুটো টুর্নামেন্টেই ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। তিনি ২০০০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রধান কোচও ছিলেন এবং জাতীয় নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একজন উন্নয়ন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
