মান্ডি, ৭ জুলাই (হি.স.): মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান আর ধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশের মান্ডি জেলা। থুয়াং, গোহর এবং কারসগের মত এলাকায় জল আর কাদার স্রোতে ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি। ওই এলাকাগুলিতে সব মিলিয়ে এখনও পর্যন্ত নিখোঁজ ৩০ জন। সময় যত গড়াচ্ছে, তাঁদের জীবিত উদ্ধারের আশা ততই কমছে।
সোমবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ দিন সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযানে নেমেছেন রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। তাঁদের সাহায্য করছে সেনা, আইটিবিপি-ও। অন্তত ২০টি দলের মাধ্যমে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের কাছে পাঠানো হচ্ছে ‘রেশন’। ভেঙে পড়া এবং বিচ্ছিন্ন হয়ে পড়া রাস্তাগুলি সারানোর কাজও দ্রুত চলছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
