ফ্লোরিডা, ৫ জুলাই (হি.স.): ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেনস ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে গেল আল হিলালকে হারিয়ে। শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি ক্লাব আল হিলাল। কোয়ার্টার ফাইনালে শনিবার (৫ জুলাই) সিটিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ব্রাজিলিয়ান ক্লাবটি। আল হিলালের বিপক্ষে ফ্লুমিনেনস এগিয়ে যায় ম্যাচের প্রথমার্ধেই। ৪০ মিনিটে জোয়াও কানসেলো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান গ্যাব্রিয়েল ফুয়েন্তেস। তিনি পাস দেন মাথিয়াস মার্টিনেল্লিকে। এ মিডফিল্ডার ডান কর্নার থেকে দারুণ এক শটে গোল করেন।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সমতায় ফেরে আল হিলাল। কর্নার থেকে সতীর্থের ক্রস কৌলিবালির হেডের পর গোলমুখে পেয়ে যান মার্কোস লিওনার্দো। তারপর জোরালো শটে বল জালে পাঠান তিনি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠে। ৭০ মিনিটে ফ্লুমিনেন্কসকে লিড এনে দেন বদলি খেলোয়াড় হার্কিউলিস। সতীর্থের পাস বক্সে পেয়ে জোরালো শটে গোল করেন তিনি। তাঁর এই গোলেই জয় নিশ্চিত হয় ফ্লুমিনেনসের। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ চেলসি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
