চিত্তৌড়গড়,৩ জুলাই (হি.স.): রাজস্থানের জাতীয় স্তরের বডিবিল্ডার ও প্রশিক্ষক জয় কিষাণ ওরফে জ্যাকি জিমেই আত্মঘাতী হলেন। বুধবার গভীর রাতে কোটওয়ালি থানার কাছে একটি জিমে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। বৃহস্পতিবার সকালে জিমে আসা মানুষজন ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খবর দেন। জানা গেছে , জিমে লাগানো সিসিটিভি-সহ তাঁর নিজের মোবাইলেও আত্মহত্যার মুহূর্ত রেকর্ড হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ফোনটি ফরেনসিকে পাঠানো হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান ,বডি বিল্ডারের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চ্যাম্পিয়নশিপ জয়ী এই বডিবিল্ডার প্রেমঘটিত হতাশায় আত্মঘাতী হয়েছেন, না কি অন্য কোনও ব্যক্তিগত কারণে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে শোকস্তব্ধ ক্রীড়ামহল। তদন্ত শুরু করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
