লন্ডন, ২ জুলাই(হি.স.): দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিটোভা মঙ্গলবার তাঁর প্রিয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টকে বিদায় জানিয়েছেন।
২০১১ এবং ২০১৪ সালে অল ইংল্যান্ড ক্লাবে জয়ী ৩৫ বছর বয়সী এই চেক খেলোয়াড় সেপ্টেম্বরে শেষ হওয়া ইউএস ওপেনের পর অবসরের পরিকল্পনা করছেন। তাঁর উইম্বলডন বিদায় ছিল ১ নম্বর কোর্টে দশম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের এমা নাভারোর কাছে ৬-৩, ৬-১ ব্যবধানে হেরে।
“এই জায়গাটা আমার জীবনের সবচেয়ে ভালো স্মৃতি বহন করে। আমি অবশ্যই উইম্বলডনকে মিস করব,টেনিসকে মিস করব, আমার ভক্তদের মিস করব। কিন্তু আমি জীবনের পরবর্তী অধ্যায়ের জন্যও প্রস্তুত। আবেগঘন কেভিতোভা কোর্টে এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
২০১১ সালে, কেভিটোভা ফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন। ৩ বছর পর, কেভিটোভা তাঁর দ্বিতীয় ট্রফি অর্জন করেন, শিরোপা লড়াইয়ে ইউজেনি বুচার্ডকে ৬-৩, ৬-০ গেমে পরাজিত করে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
