অশোক সেনগুপ্ত
কলকাতা, ২৪ জুন (হি.স.): কালীগঞ্জে তৃণমূলের মিছিলে এক বালিকার মৃত্যু ও তৃণমূলনেত্রীর বিভিন্ন বই গ্রন্থাগারে নেওয়া বাধ্যতামূলক করা নিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রবীন শিক্ষাবিদ, অধ্যাপক ডঃ পবিত্র সরকার।
সামাজিক মাধ্যমে মঙ্গলবার পবিত্রবাবু লিখেছেন, “আত্মবিজ্ঞাপনের পর বিনা মন্তব্যে দুটি। বিস্ময় কীসের হে ! এই নির্দেশে বিস্ময় ! এমন সাহস হচ্ছে ! সে কি ? কার ?
বাংলাতে কে একাই কবি? চিত্রশিল্পী?লেখিকা? কাজেই স্কুলের লাইব্রেরিতে আমারই বই হবে নিতে, এ নির্দেশ অমান্য করার বুকের পাটা দেখি কার ?
কী আর করা যাবে? জয় হয়েছে ! যৌবনের জলতরঙ্গ রুধিবে কে ? প্রাণ গেছে এক বাচ্চা মেয়ের ? প্রাণ সে ফিরে দেবে কে ?
শোনাস নে সব কথা বাঁকা,
না হয় দেব দুলাখ টাকা–
তাতেই মুছবে সকল রক্ত, যা লেগেছে বিবেকে।”
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
