দুবাই : এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্বে থাকছেন ২০ জন আম্পায়ার ও ছ’জন ম্যাচ রেফারি। কারা কারা এই দায়িত্ব পেলেন তা জানিয়ে দিল আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন -রঞ্জন মধুগালে ,জেফ ক্রো ও অ্যান্ড্রু পাইক্রফ্ট।
২৬ জনের তালিকায় ভারতের তিন জন রয়েছেন। দু’জন আম্পায়ার ও এক জন ম্যাচ রেফারি। আম্পায়ারেরা হলেন— জয়রমন মদনগোপাল ও নীতিন মেনন। ম্যাচ রেফারি হিসাবে জভগল শ্রীনাথ।
বিশ্বকাপের দায়িত্বে থাকা আম্পায়ারদের তালিকা
ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফনে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আলাউদিয়েন পালেকর, রিচার্ড় কেটেলবরো, জয়রমন মদনগোপাল, নীতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ়, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শাহিদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি— ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মধুগালে, অ্যান্ড্রু পাইক্রফ্ট, রিচি রিচার্ডসন ও জভগল শ্রীনাথ।
