পুরী ওডিশার পুরী সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। সোমবার বিরাট এক রোড-শো করেন সম্বিত পাত্র, সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে নাচগান করতেও দেখা যায়। রোড-শো; নাচগান, সবশেষে পুরী থেকে মনোনয়ন পেশ করেছেন সম্বিত পাত্র।
মনোনয়ন পত্র পেশ করার আগে সম্বিত বলেছেন, রোড-শোতে লাখো মানুষ এসেছেন। এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রতি মানুষের ভালোবাসা। পুরী ও ওডিশায় বিজেপি জিতবে।” মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তিনি বলেছেন, এবার ওডিশায় বিজেপি সরকার গঠন করবে এবং ‘৪০০ পার’ করবে। পুরী সংসদীয় আসনে ভোট আগামী ২৫ মে, এই আসনে কংগ্রেসের প্রার্থী হলেন সুচরিতা মোহান্তি।
