কলকাতা রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। এটা আমরা সবসময়ই বলে থাকি। কিন্তু ক্রিকেটে এমন কিছু রেকর্ড আছে যা ভাঙা অসম্ভব। ৬৮ বছর হয়ে গেল আজও তা অক্ষত। সালটা ১৯৫৬ সালের জুলাই মাস। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ইতিহাসের ‘প্রথম’ বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট (দ্বিতীয় ইনিংসে ৫৩/১০) নিয়েছিলেন জিম লেকার। প্রথম ইনিংসে ৯টি সহ একাই শিকার করেন ১৯ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অফ স্পিনারের ৯০ রানে ১৯ উইকেট প্রাপ্তির ‘অনন্য’ রেকর্ডটি টেস্ট ক্রিকেট তো বটেই, ফার্স্ট ক্লাস ইতিহাসেও সেরা বোলিংয়ের রেকর্ড! এক ম্যাচে ১৯ উইকেট তো দুরের কথা, ১৭ উইকেটের বেশিই কেউ নিতে পারেনি কখনও। ১৯৪৮ থেকে ১৯৫৯ পর্যন্ত খেলা ৪৬টি টেস্ট ম্যাচে তাঁর শিকার ২১.২৪ গড়ে ১৯৩ উইকেট। টেস্টে কমপক্ষে ১৫০ উইকেট পেয়েছেন এমন স্পিনারদের মধ্যে সেরা বোলিং গড়ের রেকর্ডটি (২১.২৪) জিম লেকারের দখলে।
ক্রিকেটে তাঁর এই অনন্য কীর্তির জন্য জিম লেকার ১৯৫২ সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের সম্মানে ভূষিত হয়েছিলেন। ১৯৫৬ সালে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে বিবিসি স্পোর্টস পারসোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০০৯ সালে আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয় তাঁকে।
মঙ্গলবার ক্রিকেটের এই কিংবদন্তি তারকা ক্রিকেটার জেমস চার্লস লেকার উইম্বলডনের প্রয়াণ দিবস। লন্ডনে তাঁর মৃত্য়ু হয়।
