বিলোনিয়া (ত্রিপুরা) পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ আগামী ১৯ এপ্রিল। প্রশাসনিকভাবে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কত জন ভোটার, কয়টি পোলিং স্টেশন সহ নির্বাচন সংক্রান্ত আরও অন্যান্য বিষয়ে বুধবার দুপুর ১২টায় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে বিস্তৃতভাবে তথ্য তুলে ধরেছেন জেলাশাসক ড. সিদ্ধার্থশিব জয়সওয়াল।
জেলাশাসক জানান, পশ্চিম ত্রিপুরা আসনের দক্ষিণ জেলার রাজনগরে ২৫,৬৬৫ পুরুষ এবং ২৩,০০৩ মহিলা ভোটার, বিলোনিয়ায় ২২,৬৭৪ পুরুষ এবং ২২,২৯৪ মহিলা ভোটার, শান্তিরবাজারে ২৬,০৬৩ পুরুষ এবং ২৬,১৭৯ মহিলা ভোটার রয়েছেন। দক্ষিণ জেলায় মোট ১৭২টি পোলিং স্টেশন, রাজনগরে ৫৫টি। তার মধ্যে ৪২টি রুরাল, বিলোনিয়ায় ৫৩টি। এর মধ্যে নয়টি আরবান, ২৯টি রুরাল, শান্তিরবাজারে ৬৪। পাঁচটি আরবান এবং ৪৪টি রুরাল।
প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারদের নির্দিষ্ট পোলিং স্টেশন নির্ধারণ করার লক্ষ্যে বিএলও থাকবেন। নির্বাচন সম্পর্কিত যে কোনও বিষয়ে সাহায্যের জন্য তিনটি ফোন নম্বর দেওয়া হয়েছে টোল ফ্রি নম্বর ১৯৫০, জেলা দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর ০৩৮২৩২২৪২৪০, হোয়াটসঅ্যাপ নম্বর ৮৪১৪৮৩১৩৬।
এদিনের সাংবাদিক সম্মেলনে দক্ষিণ জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থশিব জয়সওয়াল, অতিরিক্ত মহকুমাশাসক আশিস বিশ্বাস।
