কুয়ালালামপুর, অস্ট্রেলিয়াও এর আগে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজন করতে চাইনি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় এই গেমস হওয়ার কথা ছিল। এবার মালয়েশিয়াও এই গেমস আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিল। শুক্রবার খরচের কথা বিবেচনা করে কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী হান্নাহ ইয়েহ। ক্রীড়ামন্ত্রী বলেন, গতবার থেকে এবার খরচ ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। তাই আমরা ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’
