লিভারপুল, ইউরোপা লিগের প্রথম লেগ ও দ্বিতীয় লেগে স্পার্তা প্রাহাকে গোলের মালা পরালো লিভারপুল। রাউন্ড অব সিক্সটিনের দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের বিশাল জয় তুলে নিয়ে ইউরোপা লিগের শেষ আটে পৌঁছে গেল ইংলিশ জায়ান্টরা।
বৃহস্পতিবার রাতে ইউরোপে লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে স্পার্তাকে ৬-১ গোলে হারিয়েছে অলরেডরা এর আগে প্রথম লেগে ৫-১ গোলের জয় পেয়েছিল অলরেডরা।
ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দিল না লিভারপুল। এদিন প্রায় পুরোটা ম্যাচে বল দখলে রেখে ২২টি শট নেয় মোহামেদ সালাহরা। যার মধ্যে ১২টি শটই ছিল গোলমুখে। অন্যদিকে স্পার্তার নেয়া ৯ শটের মাত্র ২টি ছিল গোলমুখে।
