মুম্বই, ২০১৫-১৬-র পরে আবার ভারতসেরা হল মুম্বই। ফাইনালে বিদর্ভকে ১৬৯ রানে হারালেন অজিঙ্ক রাহানেরা।
প্রথম ইনিংসে ২২৪ রান করে মুম্বই। ১০৫ রানে শেষ হয়ে যায় বিদর্ভের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ১১৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান করে মুম্বই। মুশির খান ১৩৬ ও শ্রেয়স আয়ার করেন ৯৫ রান। ফলে বিদর্ভের সামনে জয়ের লক্ষ্য ছিল ৫৩৮ রান।
বিশাল রানের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে বিদর্ভ। বিদর্ভের হয়ে লড়াই করে আশা জাগিয়ে তুলেছিলেন করুণ নায়ার(৭৪), অধিনায়ক অক্ষয় ওয়াদকর(১০২) ও হর্ষ দুবে(৬৫)। বিদর্ভের হয়ে আর কোনও ব্যাটার মুম্বাইয়ের বোলিং এর সামনে দাঁড়াতে পারেননি। মুম্বইয়ের বোলারদের মধ্যে কোটিয়ান ৪টি উইকেট নেন। ১৬৯ রানে জিতে ৪২তম ট্রফি ঘরে তোলে মুম্বই।
