কলকাতা, ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএলে) গোয়ার মাঠে বুধবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া। মরসুমের শুরুটা দুর্দান্ত হলেও গত পাঁচ ম্যাচে জয় নেই ইস্টবেঙ্গলের। আজ গোয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে হবে। সুতরাং তাদের হারানো খুবই কঠিন কাজ। আর এই লক্ষ্যে পৌঁছতে গেলে কঠিন কাজটাই করতে হবে তাদের।
তবে ইস্টবেঙ্গল যদি গোয়ার মাঠে আজ জিততে পারে তাহলে ইস্টবেঙ্গলের দুটো লক্ষ্য পূরণ হবে। এক, রবিবার রয়েছে ডার্বি ম্যাচ। ডার্বির আগে এফসি গোয়ার বিরুদ্ধে ফুল পয়েন্ট নিতে পারলে ইস্টবেঙ্গল মনোবল বাড়িয়ে নিতে পারবে। আর লিগ টেবিলে ৬ নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি। যদি আজ এফসি গোয়াকে হারায় তাহলে বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট সমান হবে। গোলপার্থক্যে ৬ নম্বরে জায়গা করে নেবে ইস্টবেঙ্গল।
