নেপাল, : নেপালে সরকার পরিবর্তন হতেই তার প্রভাব পড়তে শুরু করেছে দেশে। ক্ষমতার পট পরিবর্তন হতেই নতুন সরকার লুম্বিনিতে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠান স্থগিত করে দিয়েছে। এই অনুষ্ঠানটি নিয়ে চিন আগেই আপত্তি জানিয়েছিল। চিনের চাপেই নতুন সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে ওয়াকিবহাল মহলের বক্তব্য।
১১-১২ মার্চ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সারা বিশ্ব থেকে ৯ জন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকেও এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। ধর্মগুরু দালাই লামাকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে শোনা গিয়েছিল।
উল্লেখ্য, নেপালে চিনা দূতাবাসের প্রতিনিধিরা এই কর্মসূচি নিয়ে তাদের আপত্তি জানায়। এই কর্মসূচি বাতিলের জন্য চিন সরকারের তরফ থেকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল লেপালের ওপর। চীনের আপত্তির পর অনুষ্ঠানের তারিখ ১০ মার্চ এর পরিবর্তে ১১ মার্চ করা হয়। কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হতেই নতুন সরকার পুরো অনুষ্ঠানটিই স্থগিত করে দেয়।
