কলকাতা, : শোনা যাচ্ছিল, ১০ মার্চ তৃণমূলের ব্রিগেডের কারণে জামশেদপুরে সরে যেতে পারে আইএসএলের ইস্ট-মোহন বড় ম্যাচ। কিন্তু এখন খবর, দুই দলের সমর্থকদের কথা ভেবে ওই দিন ডার্বির আয়োজন কলকাতাতেই হবে। এর জন্য শুরুর সময়ের সামান্য সময় বদল হতে পারে।
যুবভারতীতে ডার্বি শুরু হওয়ার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৭টা। মনে করা হচ্ছে, ঘণ্টা খানেক পিছিয়ে যেতে পারে এই ম্যাচের সময়। কারন ব্রিগেডের ভিড় সামলানোর পর স্টেডিয়ামে নিরাপত্তা দেখা যাবে।
