গাডচিরোলি, ২০ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের গাডচিরোলি জেলা থেকে ২ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করল পুলিশ। মঙ্গলবার পুলিশের একটি দল গাডচিরোলি জেলাতে অভিযান চালিয়ে নকশালদের লুকিয়ে রাখা ২ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে। পুলিশের এক আধিকারিক মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
পুলিশ মহারাষ্ট্রের গাডচিরোলি জেলার একটি জঙ্গলে মাটির নিচে নকশালদের লুকিয়ে রাখা প্রেসার কুকারের ভেতর থেকে বিস্ফোরক উদ্ধার করেছে। গাডচিরোলরি এসপির কার্যালয় থেকে এক বিবৃতি থেকে জানা গিয়েছে, নকশালরা, পুলিশের ক্ষতি করতে চেয়ে কুর্খেদা তালুকের অন্তর্গত গোন্দ্রী জঙ্গলে বিপুল পরিমাণে বিস্ফোরক এবং অন্যান্য জিনিসপত্র লুকিয়ে রেখেছিল। বোমা নিষ্ক্রীয়কারী স্কোয়ার্ডকে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।
