জয়সলমীর, ১৭ ফেব্রুয়ারি : ভারত ও পাকিস্তানের সীমান্তে অবস্থিত রাজস্থানের সীমান্তবর্তী জেলা জয়সালমেরের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে শনিবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে টায় জাতীয় সঙ্গীতের সাথে ভারতীয় বায়ুসেনার ‘অপারেশন বায়ুশক্তি ২০২৪’ -এর অনুশীলন শুরু হয়। রাফালে এবং তেজস সহ অনেক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান এবং ইউএভি প্রায় আড়াই ঘন্টার এই দিন-রাতের মহড়ায় অংশ নিচ্ছে।
এয়ার টু এয়ার মিকা মিসাইলও এই মহড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যুদ্ধ অভিযান বায়ুশক্তি ২০২৪-এর প্রধান অতিথি সিডিএস জেনারেল অনিল চৌহান। বিমান বাহিনী প্রধান ভিআর চৌধুরী এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার সহ বন্ধুপ্রতিম দেশগুলির অনেক অফিসার এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন। এটি ভারতীয় বায়ুসেনার সবচেয়ে বড় মহড়া, যা তিন বছরে একবার হয়।
