কেপটাউন, ১৩ ফেব্রুয়ারি: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার ও কোচ। অস্ত্রোপচারের সময়ে জটিলতা দেখা গিয়েছিল মাইক প্রোক্টরের। অস্ত্রোপচারের পরে আইসিইউ-তে থাকার সময়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
১৯৬৭ থেকে ১৯৭০ পর্যন্ত ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। সাতটি টেস্টের মধ্যে ছটিতেই জিতেছেন। অলরাউন্ডারে এই প্রাক্তন তারকা ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ৪১টি উইকেট। তাঁর বর্ণময় ক্রিকেট কেরিয়ারে রয়েছে ৪৮টি সেঞ্চুরি এবং ১০৯টি অর্ধশত রান। তাঁর সময়ে প্রোক্টর দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১,৪১৭টি উইকেট নেন। ১৯৯২ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের কোচ ছিলেন মাইক প্রোক্টর। নির্বাসন কাটিয়ে ফেরার পরে দক্ষিণ আফ্রিকা সেবার চমকে দিয়েছিল।কিন্তু দুর্ভাগ্য ডাকওয়ার্থ-লুইস নিয়মের জন্য দক্ষিণ আফ্রিকাকে সেবার বিদায় নিতে হয়েছিল বিশ্বকাপ থেকে।
