নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি রয়েছে ভারতের। বুধবার রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রাই। বুধবার রাজ্যসভার এক লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত সরকারের শূন্য সহনশীলতা নীতি রয়েছে এবং জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী-সম্পর্কিত ঘটনা ঘটেছে ৫৭৯টি, ওই একই সময়ের মধ্যে ৮১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং ২৪৭ জন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে কোনও সন্ত্রাসী ঘটনা ঘটেনি।
