বিশাখাপত্তনম, ১ ফেব্রুয়ারি : প্রথম শ্রেণির ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দেওয়া সারফারাজ খানকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে দেখতে চান দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স।
প্রথম শ্রেণির ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দেওয়া সারফারাজের টেস্ট দলে আশা নিয়ে চলছে বিস্তার আলোচনা। অবশেষে সেটির সমাধান মিলেছে। লোকেশ রাহুলের চোটের কারণে ছিটকে পড়ায় টেস্ট স্কোয়াডে জায়গা হয়েছে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সারফারাজের ভারতীয় একাদশে জায়গা হবে কি? কারণ তার মতোই টেস্ট ক্যাপ পাওয়ার অপেক্ষায় আছেন রাজাত পাতিদার। কারণ ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে আসছেন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানও এবং তিনিও স্কোয়াডে আছেন আগে থেকেই। বিরাট কোহলি প্রথম দুই টেস্ট থেকে বিরতি নেওয়ার পর থেকেই তাকে দলে নেওয়া হয়েছে। সুতরাং দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে জায়গা পাওয়া নিয়ে এই দুজনের মধ্যে লড়াইটা চলবে আগামীকাল খেলা শুরুর কয়েক ঘন্টা আগে পর্যন্ত।
