বিজনোর, ২৩ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের বিজনোরে মাদক সেবন ও কর্মীদের হয়রানির অভিযোগে দুজন কন্সটেবলকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সুপার নীরজ জাদাউন মঙ্গলবার রিজার্ভ পুলিশ লাইনে দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল করণ সিং এবং কনস্টেবল সোমেন্দ্র প্রতাপকে বরখাস্ত করেছেন। তাদের মদ্যপ অবস্থায় পাওয়ার পর ডাক্তারি পরীক্ষা করা হয় এবং রিপোর্টে অ্যালকোহল মেলে। রিজার্ভ পুলিশ লাইনের ইন্সপেক্টরের রিপোর্টের ভিত্তিতে উভয় কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয় এই ঘটনার তদন্ত শুরু করে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। এই ব্যাপারে পুলিশ সুপার তার বার্তায় জানিয়েছেন, কোন পুলিশ সদস্য এমন কিছু করবেন না যাতে পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। যদি এই ঘটনার প্রমাণ মেলে তাহলে উভয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
