নাগপুর, ২১ জানুয়ারি(হি.স.):টেস্ট দল থেকে বাদ পড়লেও রান করা থেকে থেমে নেই পুজারা। আজ রঞ্জি ট্রফিতে সেটাই করে দেখালেন পুজারা। ভারতীয় ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। গাওস্কর, সচিন, দ্রাবিড়ের কীর্তি স্পর্শ করেছেন অভিজ্ঞ এই ব্যাটার।ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন। সৌরাষ্ট্র বনাম বিদর্ভের রঞ্জি ট্রফির ম্যাচে এই নজির গড়েছেন তিনি।
তাঁর ২০ হাজার রানের মধ্যে রয়েছে ১০৩টি টেস্টে ৭১৯৫ রানও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১টি শতরান এবং ৭৭টি অর্ধশতরান রয়েছে পুজারার।
হিন্দুস্থান সমাচার /শান্তি
