লুসান, ২০ জানুয়ারি (হি.স.): দক্ষিণ আমেরিকার কনমেবল অঞ্চল থেকে দুই গ্রুপে ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে প্রাক অলিম্পিকে। টুর্নামেন্টের স্বাগতিক দল ভেনেজুয়েলা। অনূর্ধ্ব ২৩ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল, ২১ জানুয়ারি থেকে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দুই গ্রুপে খেলবে ১০ দল। অনূর্ধ্ব-২৩ দলের এই টুর্নামেন্টে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘এ’-তে। তাদের গ্রুপে রয়েছে কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং বলিভিয়া। আর ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি ও পেরু।
আগামীকাল ইকুয়েডর ও কলম্বিয়ার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কনমেবল অঞ্চলের প্রাক-অলিম্পিক টুর্নামেন্ট। আর্জেন্টিনার ম্যাচ হয়েছে ২২ জানুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে।২৫ জানুয়ারি পেরু, ৩১ জানুয়ারি চিলি এবং ৩ ফেব্রুয়ারি উরুগুয়ের সঙ্গে। আর ব্রাজিলের ম্যাচ রয়েছে ২৪ জানুয়ারি বলিভিয়ার বিরুদ্ধে।পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে ২৭ জানুয়ারি, ইকুয়েডরের বিরুদ্ধে ৩০ জানুয়ারি এবং স্বাগতিক ভেনেজুয়েলার বিরুদ্ধে ২ ফেব্রুয়ারি।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
