নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ২২ জানুয়ারি অযোধ্যায় শ্রী রাম মন্দিরের উদ্বোধন ও মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পেয়েছেন।
বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার এবং মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ২২ জানুয়ারি অযোধ্যায় শ্রী রাম মন্দিরের উদ্বোধন ও মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দিয়েছেন ।
নাড্ডা আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি আসবেন। অমিত শাহ এবং রাজনাথ সিং মন্দির নির্মাণের কাজের সমাপ্তি এবং প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য অসীম আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাথে আলোচনা করার পরে তারা শীঘ্রই দর্শন ও দর্শনের তারিখ নির্ধারণ করবেন।
হিন্দুস্থান সমাচার / কাকলি
