নাগপুর, ১৩ জানুয়ারি (হি.স.): বিশ্বের কোনও বড় ইস্যু ভারতের সঙ্গে আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয় না। বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শনিবার মহারাষ্ট্রের নাগপুরের টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, বিশ্বের কোনও বড় ইস্যু ভারতের সঙ্গে আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয় না। আমরা পরিবর্তিত হয়েছি এবং আমাদের সম্পর্কে বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে।
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এদিন নাগপুরে স্মৃতি মন্দিরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পরম পূজনীয় ডঃ কে বি হেডগেওয়ার এবং পরম পূজনীয় গুরুজিকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক্স মাধ্যমে তিনি জানান, নাগপুরে স্মৃতি মন্দিরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পরম পূজনীয় ডঃ কে বি হেডগেওয়ার এবং পরম পূজনীয় গুরুজিকে শ্রদ্ধা নিবেদন করেছি।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
