কাঠমান্ড, ১০ জানুয়ারি (হি.স.) : ধর্ষণের মামলায় অভিযুক্ত নেপালের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিচানেক ৮ বছরের কারাদণ্ড হল । সেইসঙ্গে ৩ লাখ নেপালি রুপি জরিমানা ও ভুক্তভোগীকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে নেপালের আদালত।
ধর্ষণের মামলায় জড়িয়ে লামিচানেকের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন হুমকির মুখে। বিচারাধীন এই মামলায় তার বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পর কাঠমান্ডুর জেলা আদালত এই সিদ্ধান্ত নিল। উল্লেখ্য ২০২২ সালের ২১ আগস্ট কাঠমান্ডুর একটি হোটেল রুমে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি হয়। চার মাস কারাভোগের পর জামিন পেয়েছিলেন তিনি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
