কেপটাউন, ৪ জানুয়ারি(হি.স.):দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন থেকে গেল অধরাই। তবে তাতে কি! এবারের টেস্ট সিরিজের সমতা ফেরানোও অনেক বড় কৃতিত্ব। প্রথম টেস্ট ভারত এক ইনিংস ৩২ রানে হেরেছিল সেঞ্চুরিয়ানে।সেই হারের জবাব দিল কেপ টাউনে। ভারত জিতলো ৭ উইকেটে।
সংক্ষিপ্ত স্কোর;
দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংস: ৫৫ (সিরাজ ৬/১৫, মুকেশ ২/২, বুমরাহ ২/২৫)
ভারত, প্রথম ইনিংস: ১৫৩ (বিরাট ৪৬, রোহিত ৩৯, রাবাদা ৩/৩৮, লুঙ্গি এনগিডি ৩/৩০)
দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ইনিংস: ১৭৬ (মার্করাম ১০৬, বুমরাহ ৬/৬১, মুকেশ ২/৫৬)
ভারত, দ্বিতীয় ইনিংস: ৮০/৩ (যশস্বী ২৮, রোহিত ১৭*, বিরাট ১২, শ্রেয়স ৪*)
ভারত ৭ উইকেটে জয়ী।
হিন্দুস্থান সমাচার /শান্তি
