সিডনি, ৪ জানুয়ারি (হি.স.): বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে সিডনি টেস্টের খেলা হল মাত্র ৪৬ ওভার। প্রথম দিনে ৩১৩ রানে অল আউট হয়েছিল পাকিস্তান। আর এক ওভারে ৬ রান তুলে দিন শেষ করেছিল স্বাগতিকরা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে মোট ৪৬ ওভার খেলা হয়েছে, অস্ট্রেলিয়া তুলেছে ২ উইকেট হারিয়ে ১১৬ রান। এখনও পাকিস্তান থেকে তারা পিছিয়ে আছে ১৯৭ রানে।
দ্বিতীয় দিনের উল্লেখযোগ্য ঘটনা, ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার প্রথম ইনিংসে ৩৪ রান করে আউট হন। প্রথম দিনে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামার আগে ওয়ার্নার ‘গার্ড অব অনার’ পেয়েছেন পাকিস্তান দলের কাছ থেকে। আজও ব্যাটিংয়ে নামার সময় তাকে উঠে দাঁড়িয়ে সম্মান দেখান সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) দর্শকেরা। আর আউট হয়ে ফেরার সময়ও তাকে উঠে দাঁড়িয়ে সম্মান জানান দর্শকেরা ও পাকিস্তানের ক্রিকেটাররা।
হিন্দুস্থান সমাচার /শান্তি
