
শারজা, ৩০ ডিসেম্বর (হি.স.): আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গুরবাজের প্রথম বিধ্বংসী সেঞ্চুরির সুবাদে বড় জয় পেল আফগানিস্তান। ৫২ বল মোকাবিলায় ১০০ রান করেন গুরবাজ।এর মধ্যে ছিল ৭ চার ও ৭ ছক্কা। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭২ রানের জয় পেয়েছে আফগানরা। আফগানরা করেছিল তিন উইকেটে ২০৩। সুতরাং ২০৪ রান তাড়ায় নেমে ফারুকী-নাভিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরব আমিরাতের ইনিংস থেমেছে ১৩১ রানে।
আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন অরবিন্দ। অরবিন্দকে সঙ্গ দেয়া বাসিল ১৪ বলে ১৮ আর তানিশ সুরি ২৫ বলে করেন ২০ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩১ রানে তোলে আরব আমিরাত। আফগানদের হয়ে ২ উইকেট নেন ফজলহক ফারুকী। এছাড়া ১টি করে উইকেট দখলে নেন নাভিন-উল-হক ও কাইস আহমেদ। আগামীকাল সিরিজের দ্বিতীয় আর ২ জানুয়ারি হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
