মেলবোর্ন, ২৮ ডিসেম্বর (হি.স.): মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে দ্রুত পাকিস্তানকে অল আউট করে লিডও নিয়ে নেয় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা জনক অবস্থায় নেই অজিরা। দিন শেষে করেছে ৬ উইকেটে ১৮৭ রান। ২৪১ রানে লিড পেয়েছে কামিন্সের দল। হাতে আর মাত্র চারটি উইকেট।
অস্ট্রেলিয়ারে সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ ৯৬ ও স্মিথ ৫০ রান। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন মির হামজা ও শাহিন আফ্রিদি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রথম সেশন শেষ হওয়ার আগেই পাকিস্তানকে ২৬৪ রানে অল আউট করে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ও নাথান লায়নের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তান ব্যাটসম্যানরা টেস্টে দশম বার ৫ উইকেট নিলেন অধিনায়ক প্যাট কামিন্স। আর নাথান লায়ন পেয়েছেন ৪ উইকেট।
হিন্দুস্থান সমাচার /শান্তি
