খুন্তি, ২৭ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের খুন্তি জেলায় সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তোরপা থানা এলাকার দোদমা-সিসাই সড়কের ক্ষতিগ্রস্ত ছাতা নদীর সেতুর উপর এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই সিমডেগার বাসিন্দা বুধেশ্বর খেস (২৫)-এর মৃত্যু হয়।
বুধেশ্বর খেস তাঁর গ্রাম থেকে তোরপা থানার কান্দায়ুর গ্রামে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার রাতে তিনি তারঁ দুই বন্ধুকে নিয়ে বাইকে করে দোদমা হয়ে গুমলা যাচ্ছিলেন। তিনজনই মোটরসাইকেল থেকে কুদরি গ্রামের ক্ষতিগ্রস্ত ছাতা নদীর সেতুতে পড়ে যায়। পড়ে গিয়ে ঘটনাস্থলেই বুধেশ্বরের মৃত্যু হয়। বুধবার ভোর ৪টে নাগাদ তোরপা থানায় খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা থানায় আসার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুন্তি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
