ইটানগর, ২৩ ডিসেম্বর (হি.স.) : মর্মান্তিক। অরুণাচল প্রদেশের ক্রা দাদি জেলার বুকচিরে প্রবাহিত এক নদীতে যাত্রীবাহী একটি চার টাকার গাড়ি পড়ে গেলে চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও নয়জন।
বিলম্বে প্ৰাপ্ত খবরে প্ৰকাশ, আজ শনিবার সকাল প্রায় ৮:৪৭ মিনিট নাগাদ নম্বরবিহীন একটি টাটা সুমো নদীতে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও নয়জন। আহতদের উদ্ধার করে ইটানগরে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক নাবালক মৃত্যুবরণ করেছে। বাকি আহতদের চিকিৎসা চলছে।
জানা গেছে, ১২ জন যাত্ৰী নিয়ে গাড়িটি কুরুংকুমে জেলার নিয়াপিন শহর থেকে রাজ্যের রাজধানী ইটানগরের দিকে যাচ্ছিল। কিন্তু জিরি ল্যাংনেহের কাছে নিউ পলিন থেকে দুই কিলোমিটার দূরে ওল্ড পলিনের কাছে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুৰ্ঘটনায় ১২ জনের মধ্যে আট যাত্রী মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ
