নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। বাংলার বোলারের দাপটে চালকের আসনে ভারত।
প্রথম দিন ব্যাট করতে নেমে ৪০০ করেছিল ভারত। দ্বিতীয় দিনের শুরুতে তার সঙ্গে খুব বেশি রান যোগ হয়নি। ব্যাট হাতেও বাংলার দীপ্তি শর্মা রান পেয়েছেন। ৬৭ রান করেছেন তিনি। প্রথম ইনিংসে ৪২৮ রান করে ভারত।
মনে হচ্ছিল ইংল্যান্ডও বড় রান করবে। কিন্তু তা হয়নি।
বাংলার দীপ্তির দাপটে ৫.৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নেন তিনি। দীপ্তির দাপটে ৩৫.৩ ওভারে ১৩৬ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। শিভার-ব্রান্ট ৫৯ রান না করলে তাদের সমস্যা আরও বাড়ত। প্রথম ইনিংসে ২৯২ রানের বিশাল লিড পায় ভারত।
হিন্দুস্থান সমাচার /শান্তি
