মুম্বই, ১৪ ডিসেম্বর (হি.স.): গত ২০২২ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স-এর নেতা ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু গত বার চোটের কারণে আইপিএল থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। তাঁর পরিবর্তে নীতীশ রানা কেকেআরের অধিনায়ক হয়েছিলেন। এই মরসুমে আবার শ্রেয়সকে ফেরানো হলো। নীতীশকে নেতৃত্বে থেকে সরিয়ে দেওয়া হলেও শ্রেয়সের ডেপুটি রেখে দেওয়া হয়েছে তাকে।
শ্রেয়স জানিয়েছেন, ‘গত মরসুমে কেকেআর-কে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। তার মধ্যে আমার চোটের কারণ একটা। আমার অবর্তমানে নীতীশ চমৎকার অধিনায়কত্ব করেছে। ওকে ভাইস ক্যাপ্টেন করার জন্য আমি যথেষ্ট খুশি।’
হিন্দুস্থান সমাচার /শান্তি
