কিশোর সরকার
ঢাকা, ১৪ ডিসেম্বর (হি.স): বাংলাদেশে ফের রেলে নাশকতার চেষ্টা। গত ১৩ ডিসেম্বর গাজীপুরে ‘নাশকতায়’ মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়, এই ঘটনায় একজন যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এর রেশ কাটতে না কাটতেই নীলফামারীর ডোমারে রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসী এগিয়ে আসায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি-খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন। ১৩ ডিসেম্বর বুধবার রাত ১০টার দিকে বাংলাদেশের ডোমারের বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়ার দোলা এলাকায় এই ঘটনা ঘটে।
গতকাল বুধবার রাতে ওই এলাকায় রেললাইনের লোহালক্কড় খোলার শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে যান। এ সময় তাঁরা দেখতে পান, একদল দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলছেন। স্থানীয় লোকজন দলবদ্ধ হয়ে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। স্থানীয় মানুষ একটি বস্তা থেকে ৭২টি ফিশপ্লেট ক্লিপ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণের মধ্যে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিকে এলাকাবাসী বিভিন্ন সংকেত দিয়ে থামাতে সক্ষম হন। এরপর রেলের লোকজন এসে রেললাইন মেরামত করলে ট্রেনটি ছেড়ে যায়।
মঙ্গলবার গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় একজন যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৪টার দিকে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার “ভোর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলপথ ট্রেন চলাচলের উপযোগী হওয়ার পর ভোর ৩টার দিকে প্রথমে একটা লাইট ইঞ্জিন চলে।
হিন্দুস্থান সমাচার /
