ব্রাজিল, ১০ ডিসেম্বর(হি.স.): ক্লাব ফুটবলে কিংবদন্তি খেলোয়াড়দের জার্সি অবসরে পাঠানোর রীতি রয়েছে। অনেক ক্লাব তাদের কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানাতে কিংবদন্তির জার্সি আর ব্যবহার করেনা। ম্যারাডোনাকে সম্মান জানাতে নাপোলি যেমন তাদের ১০ নম্বর জার্সিকে পাঠিয়েছে অবসরে।
তেমনি কিংবদন্তি পেলের শেষদিকের ক্লাব নিউইয়র্ক কসমসও পেলের ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়েছে। কিন্তু পেলের মৃত্যুর পরও আর এক ক্লাব সান্তোস পেলের জার্সিকে অবসরে পাঠায়নি।এখনো তার জার্সি সান্তোস ক্লাবের খেলোয়াড়রা পরছেন।
সম্প্রতি ইতিহাসের প্রথমবারের মতো অবনমনে গেছে পেলের ক্লাব সান্তোস। এমন অবস্থার মাঝে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা এসেছে প্রথম বিভাগে ক্লাব না ওঠা পর্যন্ত পেলের স্মৃতি বিজড়িত ১০ নম্বর জার্সিটিকে আমরা সাময়িকভাবে অবসরে পাঠাচ্ছি।
এছাড়া সিদ্ধান্ত নেয়া হয়েছে এই বছর ব্রাজিলিয়ান লীগের প্রতি ম্যাচের দশম মিনিটে পেলেকে শ্রদ্ধা জানানো হবে ।
হিন্দুস্থান সমাচার /শান্তি
