কোচবিহার, ৮ ডিসেম্বর (হি.স.): সবজির আড়ালে গাঁজা পাচার করার চেষ্টা ভেস্তে দিল পুলিশ। শুক্রবার অভিযানে নেমে জাতীয় সড়কে গাড়ি সমেত প্রায় ১২৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল পুন্ডিবাড়ি থানার পুলিশ। যদিও গাড়িচালককে ধরতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শশা ও করলার আড়ালে গাঁজা পাচার করা হচ্ছিল। সেই সময় কোচবিহার-২ ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের যজ্ঞনারায়ণের কুঠিতে ৩১ নম্বর জাতীয় সড়কে গাড়িটিকে আটক করা হয়।
যদিও পুলিশের উপস্থিতি দেখে গাড়ি থামিয়ে অন্য একটি গাড়িতে করে পালিয়ে যায় চালক। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, একটি ছোট পণ্যবাহী গাড়িতে সবজির আড়ালে গাঁজাগুলি পাচারের চেষ্টা চলছিল। সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
