কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.): আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লীগ। যুব লীগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মোহন বাগান সুপার জায়ান্টের যুব দল। আর তাদের প্রতিপক্ষ থাকবে কলকাতার আর এক ক্লাব ইউনাইটেড স্পোর্টস। বিভিন্ন গ্রুপে ভাগ করে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লীগ। কঠিন গ্রুপে পড়েছে মোহন বাগান সুপার জায়ান্ট ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এদের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের যুব দল। এছাড়াও রয়েছে ওড়িশা এফসি ও ওড়িশা স্পোর্টসের যুব দল।
অনেকের ধারণা, এই গ্রুপে ইউনাইটেড স্পোর্টস ও মোহন বাগান সুপার জায়ান্ট ভালো পারফরম্যান্স করতে পারে। ইউনাইটেড স্পোর্টস ও মোহনবাগান ক্লাব বছরের পর বছর ধরে তরুণ প্রতিভা অন্বেষণের কাজ করে চলেছে। এদের অ্যাকাডেমি থেকে উঠে এসেছে এবং এইসব ফুটবলার জাতীয় দলে সুয়োগ পেয়েছেন। অন্য দিকে ইস্টবেঙ্গলও সম্প্রতি অতীতে তরুণ প্রতিভা তুলে নিয়ে আসার ব্যাপারে কাজ করছে। শিবির ও একাডেমীর মাধ্যমে এইসব ক্লাব ভবিষ্যত প্রজন্মকে তৈরি করছে। ভালো সাড়া পেয়েছে সবুজ মেরুন শিবির। এই অনূর্ধ্ব১৭ ইয়ুথ লিগ উঠে আসা প্রজন্মের কাছে একটা পরীক্ষাও।
হিন্দুস্থান সমাচার /শান্তি
