শ্রীনগর, ৫ ডিসেম্বর (হি.স.) : কাশ্মীর উপত্যকার বেশ কয়েকটি জায়গায় মঙ্গলবার অভিযান চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
সরকারি সূত্রের তরফ থেকে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের বারামুল্লা এবং শোপিয়ান জেলার বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এনআইএ আধিকারিকদের পাশাপাশি, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ কর্মীরাও এই অভিযানকার্যে যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে এখনও অভিযানকার্য জারি রয়েছে। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা এবং শোপিয়ান জেলার সন্দেহজনক স্থানে তল্লাশি চালানো হয়।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
