সিলেট, ২ ডিসেম্বর(হি.স.) : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে জয় তুলে নেওয়ার পথে বড় ভূমিকা নিয়েছিলেন টাইগারদের স্পিনার তাইজুল ইসলাম। নিজের টেস্ট ক্যারিয়ারে ১২তম ফাইফারের দেখা পেয়েছেন তিনি।
শনিবার সকাল সকাল সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। ৩৩২ রান তাড়ায় নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস ১৮১ রানে থামিয়ে দিয়েছে তারা। একাই ৬ উইকেট শিকার করেছেন তাইজুল।প্রথম ইনিংসেও তিনি ৪ উইকেট নিয়েছিলেন। এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
