জম্মু, ২৬ নভেম্বর (হি.স.) : রবিবার নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে বন-জঙ্গলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
পুলিশ আধিকারিক সূত্রে খবর, কিছু সন্দেহজনক গতিবিধির তথ্য পাওয়ার পর মেহধর এবং কৃষ্ণাঘাটি সেক্টরের বেশ কয়েকটি বনাঞ্চলে তল্লাশি অভিযান শুরু হয়। সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, মেনধার থানার এখতিয়ারের বেহরা, কুন্ড, টোপা সংলগ্ন এলাকায় এবং কৃষ্ণাঘাটি সেক্টরের দারাদুলিয়ান, মাঙ্গনার, সালনি এবং উছাদ শীর্ষ এলাকায় অনুসন্ধান অভিযান চলছে।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
