নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): ডঃ মঙ্গলম স্বামীনাথন ফাউন্ডেশন ২০২৩ সালের জন্য সাংবাদিকতা, বিজ্ঞান রিপোর্টিং, শিল্প ও সংস্কৃতি, চিকিৎসা, অসদাচরণ তদন্ত এবং সমাজসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে ৬টি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার ঘোষণা করেছে। আগামী ২৯ নভেম্বর বিকাল পাঁচটায় দিল্লির শ্রী রাম সেন্টার, মান্ডি হাউসে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ আর. বালাশঙ্কর বলেছেন, বিজ্ঞান রিপোর্টিংয়ে জাতীয় রাজনৈতিক বক্তৃতায় অবদানের জন্য ডঃ মঙ্গলম স্বামীনাথন জাতীয় পুরস্কার ২০২৩ প্রদান করা হবে দূরদর্শনের (দিল্লি) সিনিয়র উপদেষ্টা সম্পাদক এবং উপস্থাপক অশোক শ্রীবাস্তবকে। শ্রেষ্ঠত্ব ও গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে তাকে এই পুরস্কার দেওয়া হবে।সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মনোরমা টিভির পরিচালক জনি লুকোস, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দৈনিক মাতৃভূমি (কোঝিকোড়)-র আর্ট এডিটর পিভি মদনমোহনন, শিল্প ও সঙ্গীতের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দক্ষিণ ভারতের শীর্ষস্থানীয় প্লেব্যাক গায়ক এম জি শ্রীকুমার, দুর্নীতিকে তুলে ধরার জন্য ওয়েব মিডিয়া মরুনাদান মালয়ালির প্রতিষ্ঠাতা এবং এডিটর-ইন-চিফ সজন সাকারিয়াকে সম্মানিত করা হবে।
এছাড়াও স্বামী চৈতন্যানন্দ স্বামী মদুরানন্দ, ভেলিমালাই শ্রী বিবেকানন্দ আশ্রম, কালাপাদি, তামিলনাড়ুকে সমাজসেবার ক্ষেত্রে তাঁদের উল্লেখযোগ্য কাজের জন্য ”শ্রী দত্তোপন্ত থেংগাদি সেবা সম্মান-২০২৩” দিয়ে সম্মানিত করা হবে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রাক্তন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডঃ মুরলি মনোহর জোশী।
প্রকৃতপক্ষে, ডঃ মঙ্গলম স্বামীনাথন ফাউন্ডেশন প্রতি বছর সাংবাদিকতা ও সমাজসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে যারা চমৎকার কাজ করে তাদের সম্মাননা প্রদান করে থাকে। সিনিয়র সাংবাদিক এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ আর কে সিনহাকে ২০২০ সালের সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ডঃ মঙ্গলম স্বামীনাথন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ২০২১ সালে সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য সিনিয়র সাংবাদিক শ্রীরাম যোশীকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
মালায়ালম মনোরমার ভারুগিস থমাস এবং শালভ উপাধ্যায় যথাক্রমে ২০২০ এবং ২০২১ সালের জন্য বিজ্ঞান সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ফাউন্ডেশন দ্বারা সম্মানিত হয়েছেন। ভারত বিকাশ পরিষদ সারা দেশে সেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে চমৎকার অবদানের জন্য ফাউন্ডেশন কর্তৃক সম্মানিত হয়েছে। গত বছর, দৈনিক জাগরণ-এর জাতীয় সম্পাদক বিষ্ণু ত্রিপাঠী সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ফাউন্ডেশন কর্তৃক সম্মানিত হয়েছিলেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
