দুবাই, ২২ নভেম্বর(হি.স.): বিশ্বকাপের পর আবারও একবার ভারতে আসছে আফগানিস্তান দল। এর আগে ভারতের মাটিতে কেবলমাত্র একটি টেস্টে মুখোমুখি হয়েছিল দুই শিবির। এবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলেছে তারা। ২০২৪-এর জানুয়ারি থেকে তিনটি টি-২০তে ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন রশিদ খানেরা।
চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে আয়োজিত হওয়ার কথা ছিল ভারত বনাম আফগানিস্তান তিন ম্যাচের একদিনের সিরিজ। কিন্তু সেই সিরিজের আয়োজন করা সম্ভব হয় নি। জানানো হয়েছিলো পরে টি-২০তে মুখোমুখি হবে দুই দল।
মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ১১ জানুয়ারি প্রথম টি-২০ ম্যাচ। এরপরের দুটি ম্যাচ রয়েছে ১৪ ও ১৭ জানুয়ারি যথাক্রমে ইন্দোরের হোলকার স্টেডিয়াম এবং বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
