মুম্বই, ২০ নভেম্বর (হি.স.): বিজেপিকে ফের নিশানা করলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত। এবার বিজেপির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ আনলেন তিনি। সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, সমগ্র বিজেপি পরিবারতন্ত্রের উপর দাঁড়িয়ে আছে… রাজনীতি থেকে ক্রিকেট, সর্বত্রই পরিবার। সেটা সিন্ধিয়া পরিবার হোক অথবা শিন্দে পরিবার, মহারাষ্ট্রের ভিখে পাটিল পরিবার অথবা অনুরাগ ঠাকুরের পরিবার, আমি আর কত নাম বলব?… অনুরাগ ঠাকুরের ভাই আইপিএলের চেয়ারম্যান।
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের যদি সত্যিই ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকত, তাহলে তাঁদের উচিত ছিল কপিল দেব এবং সেই সময়ের বিশ্বকাপজয়ী দলকে ডাকা। কিন্তু তাঁদের ডাকা হয়নি, এটা ঠিক নয়।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
