মুম্বই, ১৭ নভেম্বর(হি.স.): মুম্বই সিটি এফসিকে বিদায় জানালেন তাদের প্রধান কোচ দেস বাকিংহাম। অবিলম্বে আইল্যান্ডার্স ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এই ইংরেজ কোচ ইএফএল লিগ ওয়ান ক্লাবের হয়ে কোচিং করাবেন। সেজন্যই বাকিংহাম এবার ফিরে যাচ্ছেন দেশে ফিরে।
উল্লেখ্য মুম্বাই সিটি এফসিকে আইএসএল লিগ শিল্ড জিতিয়েছেন, ২০২২-২৩ মরসুমে লিগ শিরোপা জিতিয়েছেন এবং আইএসএলের সর্বকালের ১৭ টি রেকর্ড ভেঙেছেন। জনপ্রিয় এই কোচ লিগের সর্বকালের সর্বোচ্চ জয়ের শতাংশ (৫৭.৮%), আইএসএল ইতিহাসে দ্রুততম ১০০ গোলের মাইলফলক অর্জনকারী কোচ হিসাবে নিজের নাম তুলেছেন ইতিহাসের পাতায়। ২০২২ সালে মুম্বই সিটিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এবং আইল্যান্ডার্স এশিয়ার প্রিমিয়ার ক্লাব ফুটবল প্রতিযোগিতায় প্রথম ভারতীয় ক্লাব হিসাবে একটি ম্যাচ জিতিয়েছিলেন। গ্রুপে নজিরবিহীনভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছিল মুম্বই সিটি এফসি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
