

জম্মু, ১৭ নভেম্বর (হি.স.): কাশ্মীরের জঙ্গি নিকেশ অভিযানে উপর্যুপরি সাফল্য পাচ্ছে সুরক্ষা বাহিনী। এবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। রাজৌরি জেলার বুধালের বেহরোটের ঘটনা। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায়, রাজৌরি জেলার বুধালের বেহরোট এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী। সেই খবর পাওয়ার পর শুক্রবার ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ। গুলির লড়াইয়ে এক জঙ্গি নিকেশ হয়েছে। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
