মায়ামি, ১৩ নভেম্বর (হি.স.): বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি বলেছিলেন আমার আর কিছু চাওয়া-পাওয়ার নেই। কিন্তু বিশ্বকাপের পর এখনও ভালো খেলে চলেছেন তিনি। তাই তো এখনও একের পর এক পুরস্কার জিতেই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। কিছুদিন আগেই মেসির হাতে উঠেছে অষ্টম ব্যালন ডি’অর। এবার মেসি জিতলেন আরেকটি পুরস্কার। ২০২৩ মরসুমে ইন্টার মায়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মেসি। ২০২৩ মরশুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি হিসেবে মেসির নাম আজ ঘোষণা করেছে মায়ামি।
উল্লেখ্য এই মরসুমে ক্লাবের হয়ে প্রথম ১৪ ম্যাচে করেছেন ১১ গোল, আরও ৮ গোলে আছে সহায়তা। মেসির এই নৈপূণ্যে ভর করে ইন্টার মায়ামি পেয়েছে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা। মায়ামিকে লিগস কাপের সেই শিরোপা জেতাতে টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করেন মেসি। হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।
হিন্দুস্থান সমাচার শান্তি
